চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ সাবেক ইউপি সদস্যর পরিবারের ৪ জন গ্রেফতার
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার এবং একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায় জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ লা জুলাই থেকে জেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় রবিবার ৫ ই জুলাই দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান,ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে বিকেল ৩টার দিকে পৌর এলাকার ফুলকুড়ি স্কুল সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মোঃ আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় মোঃ আব্দুর রহমান (৫৫),তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০),ছেলে মোঃ শুকুদ্দি (৩৪) ও মোঃ মাসুদ রানা (১৮)'কে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন,পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,একটি বাটন ফোন, একটি স্বর্ণের আংটি,সাতটি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি,একটি ডিজিটাল ওজন মাপার মেশিন,একটি পাসপোর্ট,একটি ডিভিআর, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর একটি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয় : সারাদেশ অপরাধ চাপাইনবাবগঞ্জ পুলিশ

আপনার মতামত লিখুন