ঢাকা   রোববার, ০৯ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

একশ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা "ভাইরাল মিজান" গ্রেফতার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

একশ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা "ভাইরাল মিজান" গ্রেফতার
একশ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা "ভাইরাল মিজান" গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা "ভাইরাল মিজান"কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ।অদ্য রবিবার ৯ ই আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল।এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান।তখন মিজান তাদের উপর চড়াও হন।

তিনি বলেন এ সময় সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন মিজান।পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : আইন আদালত

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

একশ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা "ভাইরাল মিজান" গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা "ভাইরাল মিজান"কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ।অদ্য রবিবার ৯ ই আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল।এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান।তখন মিজান তাদের উপর চড়াও হন।

তিনি বলেন এ সময় সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন মিজান।পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত