বাহারছড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তাক আহমদ
উচমান গনি টেকনাফ কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাওলানা মোস্তাক আহমদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত।
অদ্য মঙ্গলবার ২৪ শে নভেম্বর ২০২৬ ইং বিকেল ২টায় শামলাপুর বাজারের তাহের কনভেনশন হলে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহারছড়া ইউনিয়ন কর্মপরিষদের কর্মী সম্মেলন-২০২৬ ইং থেকে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বাহারছড়া ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী এবং টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহ।
সম্মেলনে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মোস্তাক আহমদের নাম ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।এ সময় বাহারছড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন