ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

স্ব-পরিবারে নিহত সাংবাদিককে স্মরণ, সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্ব-পরিবারে নিহত সাংবাদিককে স্মরণ, সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ
স্ব-পরিবারে নিহত সাংবাদিককে স্মরণ, সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ

মোঃ সোহান আলী, করেসপনডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।  

কলকাতায় অগ্নিকাণ্ডে সপরিবারে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ২৬ শে সেপ্টেম্বর ২০২৬ ইং সকাল ১১টায় মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।গত ১৯ শে আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে তিনি সপরিবারে নিহত হন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক গাজী মাহবুব রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক এম এ জিহাদ,বিশিষ্ট সাংবাদিক নুরুন্নবী বাবু, শাহরিয়া ইমন রুবেল এবং জাতীয় পত্রিকা দৈনিক খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক সৌরভ হোসেন।

মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক খন্দকার রিপন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক জিকো মন্ডল, কোষাধ্যক্ষ আশিকুল হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক,প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ আল-লিমু উপস্থিত ছিলেন।

এছাড়াও মিরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য পিয়ারুল ইসলাম,মীর হাসান,আব্দুস সালাম,মিনহাজ উদ্দিন, আব্দুর রহমান,বিএনপি নেতা রুহুল মন্ডলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণে বক্তারা বলেন দেবাশীষ দত্ত ছিলেন একজন দায়িত্বশীল,আন্তরিক ও মানবিক সাংবাদিক। মানুষের কথা, এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ তিনি তাঁর লেখনীর মাধ্যমে তুলে ধরতেন।পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান ও সাহসী।

বক্তারা আরও বলেন তাঁর অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।কর্মনিষ্ঠা ও সদালাপী আচরণের কারণে তিনি অল্প সময়ের মধ্যেই সহকর্মী ও সাধারণ মানুষের কাছে আপন  হয়ে উঠেছিলেন।

স্মরণসভায় সহকর্মীরা দেবাশীষ দত্তের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিষয় : সারাদেশ কুষ্টিয়া মিরপুর খুলনা সাংবাদিক

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্ব-পরিবারে নিহত সাংবাদিককে স্মরণ, সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত