ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

দৌলতপুরে খামারিদের মাঝে বকনা মাছুর ও পশুখাদ্য বিতরণ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দৌলতপুরে খামারিদের মাঝে বকনা মাছুর ও পশুখাদ্য বিতরণ
দৌলতপুরে  খামারিদের মাঝে বকনা মাছুর ও পশুখাদ্য বিতরণ

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের খামারিদের জীবনমান উন্নয়ন কল্পে সুফলভোগীদের মাঝে বকনা (বাছুর) ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অদ্য মঙ্গলবার ২৯ শে সেপ্টেম্বর মানিকগঞ্জ,ঢাকা,মুন্সীগঞ্জ, রাজবাড়ী,ফরিদপুর,মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জের দৌলতপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এমপি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান,প্রকল্প পরিচালক ডাক্তার মোঃ আব্দুর রহিম, অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দিন কবির,ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা এসময়ে ২৫ জন প্রান্তিক খামারীদের মাঝে প্রত্যেককে বকনা বাছুর ও ৫০ কেজি করে পশু খাদ্য বিতরণ করা হয়।

  উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে এই বকনা ও পশুখাদ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন নদী বিধৌত চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও খামারিদের সাবলম্বী করে তুলতে এবং দেশে দুগ্ধ ও মাংসের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভমিকা পালন করবে।পরবর্তীতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সুফলভোগী খামারিদের হাতে বকনা ও পশুখাদ্য তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাফিজুর রহমান দিপি,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,সহসভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার প্রমুখ।

বিষয় : সারাদেশ মানিকগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দৌলতপুরে খামারিদের মাঝে বকনা মাছুর ও পশুখাদ্য বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত