ঢাকা   রোববার, ০১ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

পরীক্ষায় অকৃতকার্য হয়ে কমলনগরে শিক্ষার্থীর আত্মহত্যা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরীক্ষায় অকৃতকার্য হয়ে কমলনগরে শিক্ষার্থীর আত্মহত্যা
পরীক্ষায় অকৃতকার্য হয়ে কমলনগরে শিক্ষার্থীর আত্মহত্যা!

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর। 

​লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।​আজ শনিবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের দিন এই মর্মান্তিক ঘটনা ঘটে।​নিহত ভূমিকা রানী দাস উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।তিনি কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করুনানগর বাজার এলাকার (শশী ভক্তের বাড়ি) রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে। তার মাতার নাম শিখা রানী দাস।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় অদ্য শনিবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে অকৃতকার্য হন ভূমিকা রানী দাস।পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।পরবর্তীতে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।​এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম লক্ষীপুর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০১ নভেম্বর ২০২৬


পরীক্ষায় অকৃতকার্য হয়ে কমলনগরে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর। 

​লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।​আজ শনিবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের দিন এই মর্মান্তিক ঘটনা ঘটে।​নিহত ভূমিকা রানী দাস উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।তিনি কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করুনানগর বাজার এলাকার (শশী ভক্তের বাড়ি) রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে। তার মাতার নাম শিখা রানী দাস।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় অদ্য শনিবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে অকৃতকার্য হন ভূমিকা রানী দাস।পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।পরবর্তীতে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।​এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত