মাদক বিরোধী র্যালিতেই চাঞ্চল্যকর অভিযোগ, আলোচনায় সাংবাদিক মনিরের পরিবার
মিলন হোসেন নিবিড়, নালিতাবাড়ী,শেরপুর।
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকের বিস্তার রোধ ও মাদক ব্যবসার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতশুক্রবার ৩০ শে অক্টোবর বিকেলে ছিটপাড়া মাদক বিরোধী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ছিটপাড়া থেকে বের হয়ে নালিতাবাড়ী থানার সামনের সড়ক প্রদক্ষিণ করে শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার বিভিন্ন সড়ক ঘুরে আসে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে স্থানীয় এলাকাবাসীর পক্ষে আব্দুল মালেক অভিযোগ করেন, ছিটপাড়ার বাসিন্দা ও জিটিভির শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মনিরের পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, মনিরের ভাই মাসুম ওরফে বিগম্যানের বিরুদ্ধে ২০টির বেশি মাদক মামলা রয়েছে। সাংবাদিক মনির, তার ভাই ও মা মিলে ছিটপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় বক্তারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাংবাদিক মনির মাদক ব্যবসায় জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার বন্ধে প্রশাসন ও পুলিশের কঠোর নজরদারি কামনা করেন তারা।
র্যালি ও সমাবেশে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হীরা, শহর তাতীদলের সভাপতি আব্দুর রব, তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি হাতেম, মাদকবিরোধী কমিটির মালেক ড্রাইভার, লিটন মিয়া, মহিলা দলের নেত্রী ফাতেমা খাতুন, স্বেচ্ছাসেবী মানিক মিয়া, তৌহিদুল ইসলাম, মিঠুন, তাজিম, মোর্শেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন