ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ঈশ্বরদীতে হৃদয় প্রামাণিক নামের যুবকের আত্মহত্যা চিরকুট লেখা আমার মৃত্যুর জন্য দায়ী স্ত্রী


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈশ্বরদীতে হৃদয় প্রামাণিক নামের যুবকের আত্মহত্যা চিরকুট লেখা আমার মৃত্যুর জন্য দায়ী স্ত্রী
নিহত হৃদয়ে প্রামানিক (৩০)

মোঃ জাহাঙ্গীর আলম, ঈশ্বরদী,পাবনা।

গতকাল রবিবার ১ লা নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড়সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত হৃদয় প্রামাণিক উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মধ্যপাড়া (পাঠশালা মোড়) এলাকার আনজারুল প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় হৃদয় তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দিয়াড়সাহাপুর এলাকার ছবি মন্ডলের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।গত তিন দিন আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী সুমাইয়া তার বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই হৃদয় ওই বাসায় একাকী বসবাস করছিলেন।

রবিবার সন্ধ্যার পর বাড়ির মালিক হৃদয়ের খোঁজ নিতে গিয়ে কোনো সাড়া পাননি। পরবর্তীতে তার পরিবারকে খবর দেওয়া হলে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে হৃদয়ের মা ভাড়া বাসায় আসেন। 

একপর্যায়ে অনেক ডাকাডাকি ও দরজা ধাক্কাধাক্কির পর দরজা খুলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট বা চিঠি উদ্ধার করেছে পুলিশ।ঐ চিঠিতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ, আমার জন্য দোয়া করবেন।

এদিকে নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় চিঠিতে উল্লেখিত শরীফ হৃদয়ের দ্বিতীয় স্ত্রী সুমাইয়ার বড় ভাই। প্রায় এক মাস আগে সুমাইয়া একটি ছেলে সন্তানের জন্ম দেন এবং জন্মের কয়েকদিন পর শিশুটি মারা যায়। তবে ঠিক কী কারণে নবজাতকটি মারা গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। 

তিনি আরো বলেন,ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় : সারাদেশ রাজশাহী পাবনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ঈশ্বরদীতে হৃদয় প্রামাণিক নামের যুবকের আত্মহত্যা চিরকুট লেখা আমার মৃত্যুর জন্য দায়ী স্ত্রী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ জাহাঙ্গীর আলম, ঈশ্বরদী,পাবনা।

গতকাল রবিবার ১ লা নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড়সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত হৃদয় প্রামাণিক উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মধ্যপাড়া (পাঠশালা মোড়) এলাকার আনজারুল প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় হৃদয় তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দিয়াড়সাহাপুর এলাকার ছবি মন্ডলের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।গত তিন দিন আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী সুমাইয়া তার বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই হৃদয় ওই বাসায় একাকী বসবাস করছিলেন।

রবিবার সন্ধ্যার পর বাড়ির মালিক হৃদয়ের খোঁজ নিতে গিয়ে কোনো সাড়া পাননি। পরবর্তীতে তার পরিবারকে খবর দেওয়া হলে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে হৃদয়ের মা ভাড়া বাসায় আসেন। 

একপর্যায়ে অনেক ডাকাডাকি ও দরজা ধাক্কাধাক্কির পর দরজা খুলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট বা চিঠি উদ্ধার করেছে পুলিশ।ঐ চিঠিতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ, আমার জন্য দোয়া করবেন।

এদিকে নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় চিঠিতে উল্লেখিত শরীফ হৃদয়ের দ্বিতীয় স্ত্রী সুমাইয়ার বড় ভাই। প্রায় এক মাস আগে সুমাইয়া একটি ছেলে সন্তানের জন্ম দেন এবং জন্মের কয়েকদিন পর শিশুটি মারা যায়। তবে ঠিক কী কারণে নবজাতকটি মারা গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। 

তিনি আরো বলেন,ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত