ঢাকা   রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান,৬৭০ বোতল মদসহ জব্দ ৪২ লাখের পণ্য


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান,৬৭০ বোতল মদসহ জব্দ ৪২ লাখের পণ্য
কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান,৬৭০ বোতল মদসহ জব্দ ৪২ লাখের পণ্য

করেসপন্ডেন্ট,সিলেট। 

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ১৯ বিজিবি। পৃথক অভিযানে ৬৭০ বোতল ভারতীয় মদ,৫ হাজার ৭০০ পিস আইভি ক্যানুলা,৬৯০ কেজি জিরা ও দুটি কম্বল জব্দ করা হয়। জব্দ করা মালামালের বাজারমূল্য বা সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা।

বিজিবি সূত্র জানায় ৭ ই নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সোনারখেওর বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়।এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।

এ ছাড়া ৮ নভেম্বর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা এবং ৬৯০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।১৯ বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : সারাদেশ অপরাধ সিলেট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান,৬৭০ বোতল মদসহ জব্দ ৪২ লাখের পণ্য

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

করেসপন্ডেন্ট,সিলেট। 

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ১৯ বিজিবি। পৃথক অভিযানে ৬৭০ বোতল ভারতীয় মদ,৫ হাজার ৭০০ পিস আইভি ক্যানুলা,৬৯০ কেজি জিরা ও দুটি কম্বল জব্দ করা হয়। জব্দ করা মালামালের বাজারমূল্য বা সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা।

বিজিবি সূত্র জানায় ৭ ই নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সোনারখেওর বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়।এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।

এ ছাড়া ৮ নভেম্বর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা এবং ৬৯০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।১৯ বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত