ভাঙ্গুড়ায় ব্যতিক্রমী শোডাউন করে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিলেন বিএনপি নেতা জিয়াউর রহমান
মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া,পাবনা।
মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া, পাবনা।
উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান।এ উপলক্ষে রবিবার বিকেলে ব্যতিক্রমী শোডাউন করেছেন তিনি।
শোডাউনটি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাঙ্গালিয়া গ্রাম থেকে শুরু হয়।এরপর পাটুলীপাড়া,ভাঙ্গুড়া শরৎনগর বাজার, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে পার-ভাঙ্গুড়া, ভেড়ামারা বাজার,চরপাড়া ও হাটগ্রাম হয়ে পুনরায় নিজ গ্রাম রাঙ্গালিয়ায় গিয়ে শেষ হয়।
শোডাউনে প্রায় ২০০ থেকে ২৫০টি মোটরসাইকেল এবং ৩০০ থেকে ৩৫০টি অটোরিকশা ঘোড়ার গাড়ি অংশ নেন। শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন এলাকার মানুষের মধ্য আলোড়ন সৃষ্টি হয়েছে।
এ সময় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সোডাউন শেষে চেয়াম্যান প্রার্থী জিয়াউর রহমানের নিজ গ্রাম রাঙ্গালিয়া জিন্নাহ মার্কেটে সন্ধা ৭ টায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে নিজ গ্রামসহ বিভিন্ন গ্রামের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন