ঢাকা   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

জয়পুরহাটে বঙ্গবন্ধু’ সম্বোধন নিয়ে উত্তেজনা, জিয়া পরিষদ নেতা বহিষ্কার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জয়পুরহাটে বঙ্গবন্ধু’ সম্বোধন নিয়ে উত্তেজনা, জিয়া পরিষদ নেতা বহিষ্কার
জয়পুরহাটে বঙ্গবন্ধু’ সম্বোধন নিয়ে উত্তেজনা, জিয়া পরিষদ নেতা বহিষ্কার

মোঃ আমজাদ হোসেন, পাঁচবিবি,জয়পুরহাট। 

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার জেরে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ-পদবি বাতিল করা হয়েছে।

গতকাল রবিবার ৮ ই নভেম্বর জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।অদ্য সোমবার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

এর আগে গত ৭ ই নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন মারুফ হাসান।

তাঁর এমন বক্তব্যকে কেন্দ্র করে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হলে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।

পরবর্তী সময়ে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

জিয়া পরিষদের বহিষ্কারসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,মারুফ হাসানের এ ধরনের সংগঠন বিরোধী ও আপত্তিকর শব্দচয়ন সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ নভেম্বর থেকে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন মারুফ হাসান। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।তবে অসুস্থতার কারণে মাঝখানে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন।

সেদিন বক্তব্য দেওয়ার সময় তাঁর কিছু শব্দচয়ন ভুল হয়েছিল বলে স্বীকার করলেও তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন।

অন্যদিকে আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসকের নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঐ দিন সন্ধ্যায় জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেয় সংগঠনটি।

বিষয় : সারাদেশ রাজশাহী জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে বঙ্গবন্ধু’ সম্বোধন নিয়ে উত্তেজনা, জিয়া পরিষদ নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত