পুলিশ সুপার রাজশাহী "পদোন্নতি প্রাপ্ত"পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান
জি আর রওনক,রাজশাহী।
আজ ৯ ই নভেম্বর ২০২৬ইং পুলিশ সুপারের কার্যালয়, রাজশাহীতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আনিছুর রহমান সরদার’কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানান।এসময় তিনি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশে সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে জনাব এ.টি.এম মাইনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),রাজশাহী, জনাব সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),রাজশাহীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন