ঢাকা   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে লুকানো ছিল ইয়াবা,জব্দ Yamaha R15M


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে লুকানো ছিল ইয়াবা,জব্দ Yamaha R15M
মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে লুকানো ছিল ইয়াবা,জব্দ Yamaha R15M

আবু মুসা,টেকনাফ,কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ মোঃ রায়হান (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি Yamaha R15M মোটরসাইকেলও জব্দ করা হয়।

অদ্য সোমবার ৯ ই নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টেকনাফ- কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি সংলগ্ন যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সদস্যরা অংশ নেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায় চেকপোস্ট অতিক্রমের সময় রায়হান দ্রুতগতিতে একটি Yamaha R15M মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।তাঁর চলাচল সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বপ্রাপ্ত যৌথ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলটির তেলের ট্যাংকির ডান পাশের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো এবং পুরোনো ছেঁড়া লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়।

পরে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ হুমায়ুন কবির ও এসআই (সঃ) কৃষ্ণ চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হন। সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি বিস্তারিত তল্লাশি করে ৪৯টি নীল রঙের জিপার পলিব্যাগে রাখা ৯ হাজার ৬৫৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন পলিব্যাগসহ ৯৭০ গ্রাম।

আটক রায়হান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার বাসিন্দা। তিনি মোঃ সেলিমের ছেলে।

অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেলসহ আটক যুবককে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিষয় : সারাদেশ অপরাধ কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে লুকানো ছিল ইয়াবা,জব্দ Yamaha R15M

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

আবু মুসা,টেকনাফ,কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ মোঃ রায়হান (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি Yamaha R15M মোটরসাইকেলও জব্দ করা হয়।

অদ্য সোমবার ৯ ই নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টেকনাফ- কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি সংলগ্ন যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সদস্যরা অংশ নেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায় চেকপোস্ট অতিক্রমের সময় রায়হান দ্রুতগতিতে একটি Yamaha R15M মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।তাঁর চলাচল সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বপ্রাপ্ত যৌথ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলটির তেলের ট্যাংকির ডান পাশের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো এবং পুরোনো ছেঁড়া লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়।

পরে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ হুমায়ুন কবির ও এসআই (সঃ) কৃষ্ণ চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হন। সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি বিস্তারিত তল্লাশি করে ৪৯টি নীল রঙের জিপার পলিব্যাগে রাখা ৯ হাজার ৬৫৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন পলিব্যাগসহ ৯৭০ গ্রাম।

আটক রায়হান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার বাসিন্দা। তিনি মোঃ সেলিমের ছেলে।

অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেলসহ আটক যুবককে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত