ঢাকা   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কাজিপুরের স্থলবাড়িতে অভিযানে ১০২ পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৩


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাজিপুরের স্থলবাড়িতে অভিযানে ১০২ পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৩
কাজিপুরের স্থলবাড়িতে অভিযানে ১০২ পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৩

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।গতকাল রবিবার দুপুরে উপজেলার স্থলবাড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার একটি দল স্থলবাড়ি গ্রামের মাদক কারবারি মোঃ শাহ আলমের বাড়িতে অভিযান চালায়।এ সময় চান মিয়া শেখের ছেলে মাদক কারবারি শাহ আলমকে (৩৪) গ্রেফতার করা হয় এবং তার বাড়ি থেকে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও একই বাড়ি থেকে স্থলবাড়ি গ্রামের মৃত আজগর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং নতুন মাইজবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে রাশেদ রানাকে (৩৫) গ্রেফতার করা হয়।

অদ্য সোমবার সকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আজ সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে স্থলবাড়ি গ্রামটিকে বর্তমানে মাদকের একটি নিরাপদ স্পট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক সচেতন মানুষ এলাকায় মাদকের এ ভয়াবহ বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং এই স্পটটি পুরোপুরি নির্মূল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

বিষয় : সারাদেশ রাজশাহী সিরাজগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


কাজিপুরের স্থলবাড়িতে অভিযানে ১০২ পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।গতকাল রবিবার দুপুরে উপজেলার স্থলবাড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার একটি দল স্থলবাড়ি গ্রামের মাদক কারবারি মোঃ শাহ আলমের বাড়িতে অভিযান চালায়।এ সময় চান মিয়া শেখের ছেলে মাদক কারবারি শাহ আলমকে (৩৪) গ্রেফতার করা হয় এবং তার বাড়ি থেকে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও একই বাড়ি থেকে স্থলবাড়ি গ্রামের মৃত আজগর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং নতুন মাইজবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে রাশেদ রানাকে (৩৫) গ্রেফতার করা হয়।

অদ্য সোমবার সকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আজ সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে স্থলবাড়ি গ্রামটিকে বর্তমানে মাদকের একটি নিরাপদ স্পট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক সচেতন মানুষ এলাকায় মাদকের এ ভয়াবহ বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং এই স্পটটি পুরোপুরি নির্মূল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত