মিঠাপুকুরে ওভারব্রিজ থেকে ৫টি ককটেল নিক্ষেপ,বিস্ফোরণ না ঘটায় রক্ষা পেল পথচারীরা
আব্দুল হালিম,রংপুর।
রংপুরের মিঠাপুকুরে ওভার ব্রিজের ওপর থেকে নিচে পাঁচটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।সৌভাগ্যক্রমে নিক্ষেপ করা বস্তুগুলোর একটিও বিস্ফোরিত হয়নি।এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পথচারীরা।গতকাল সোমবার ৯ ই নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় হঠাৎ করে ওভার ব্রিজের উপর থেকে নিচে পরপর পাঁচটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিস্ফোরকসদৃশ বস্তুগুলো অবিস্ফোরিত থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।তবে কে বা কারা কী উদ্দেশ্যে এসব বস্তু নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।মিঠাপুকুর অফিসার ইনচার্জ এ ঘটনা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন