নলছিটিতে রান্নাঘরের চুলায় মিলল ১৬০ গ্রাম গাঁজা,গ্রেফতার ইতি আক্তার
মোঃ আমিনুল ইসলাম,ঝালকাঠি।
ঝালকাঠির নলছিটিতে বসতঘরের রান্নাঘরের মাটির চুলার ভেতর থেকে ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোসাঃ ইতি আক্তার রনজু (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।অদ্য শুক্রবার ১৩ ই নভেম্বর বিকেলে নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাঙ্গুলি এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।ইতি আক্তার ঐ এলাকার মোঃ নূরে আলম হাওলাদারের মেয়ে এবং মিরাজ মাঝির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি দল ইতি আক্তারের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের উত্তর পাশে রান্নাঘরের মাটির চুলার ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১৬০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ছাড়া মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় অদ্য।শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান ও জব্দ কার্যক্রম পরিচালিত হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন