সিআইএ প্রধানের পরিবারে কেলেঙ্কারি, ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি-সংক্রান্ত অভিযোগে মামলা হয়েছে।গতকাল শুক্রবার ১৩ ই নভেম্বর ২০২৬ ইং আদালতের নথি এবং যুক্তরাষ্ট্রের এক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। খবর সামা টিভি অনলাইনের।ভার্জিনিয়ার ওয়ারেন্টন এলাকার বাসিন্দা কাইল ব্রেনানের বিরুদ্ধে "শিশু পর্নোগ্রাফি পরিবহন"-এর অভিযোগ আনা হয়েছে। আদালতে দাখিল করা ফৌজদারি অভিযোগপত্র অনুযায়ী, তার মোবাইল ফোন পরীক্ষা করে ৮৮টি ছবি পাওয়া গেছে।এসব ছবিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কর্মকাণ্ডে জড়িত থাকার দৃশ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগপত্রে বলা হয়েছে কাইলের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০২৪ ইং সালে।সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবের দেওয়া একটি তথ্যের ভিত্তিতে বিষয়টি প্রথমে শিশু নিখোঁজ ও নির্যাতন সংক্রান্ত জাতীয় কেন্দ্রের (এনসিএমইসি) নজরে আসে। পরে ২০২৪ সালের জুলাইয়ে ভার্জিনিয়ার কর্তৃপক্ষ তার বাড়িতে তল্লাশি চালায়।গত মাসে মামলাটি এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।কাইল ব্রেনান বর্তমানে গ্রেফতার রয়েছেন। তবে এ বিষয়ে তার আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তার বাবা জন ব্রেনানের একজন মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।জন ব্রেনান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক হিসেবে পরিচিত।
বিষয় : আন্তর্জাতিক
আপনার মতামত লিখুন