ফুলবাড়ির বড়ভিটায় ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী শাহ আলমকে ঘোষণা জামায়াতের
মোঃ ফারুক মিয়া,ফুলবাড়ি,কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৪নং বড়ভিটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে বর্তমান মেম্বার মোঃ শাহ আলমের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।নাম ঘোষণা দেন ফুলবাড়ি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল কাদের বি, এস, সি
সেখানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা শ্রমিক কল্যানের সেক্রেটারি মাওঃ মোঃ ইউনুস আলি, ওলামা বিভাগের বড়ভিটা ইউনিয়ন সভাপতি মাওলানা তৈযুবুর রহমান সহ স্থানীয় আরো অনেক নেতা ও কর্মী
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। স্থানীয়ভাবে দায়িত্ব পালনকালে তার অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নিয়েই দলীয় ফোরাম থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মোঃ শাহ আলম স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন "আমাকে আবারও ৭নং ওয়ার্ডের মানুষের সেবা করার সুযোগ দেওয়ায় দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অতীতের মতো ভবিষ্যতেও ওয়ার্ডের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে পাশে থাকতে চাই"।
এদিকে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বড়ভিটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে। আগামী দিনগুলোতে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন