ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বিশ্বে ৩৩তম দেশ হিসেবে গৌরব অর্জন করল বাংলাদেশ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বিশ্বে ৩৩তম দেশ হিসেবে গৌরব অর্জন করল বাংলাদেশ
রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বিশ্বে ৩৩তম দেশ হিসেবে গৌরব অর্জন করল বাংলাদেশ

মোঃ জাহাঙ্গীর আলম,ঈশ্বরদী,পাবনা। 

দীর্ঘ প্রতীক্ষা ও নানা ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা পেরিয়ে অবশেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক বিশ্বে ৩৩তম দেশ হিসেবে আত্মপ্রকাশের গৌরব অর্জন করল বাংলাদেশ।

অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর ২০২৬ ইং বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এই ঐতিহাসিক অর্জনের কথা জানান।

এর আগে দুপুর আড়াইটার দিকে মন্ত্রী প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গাড়িবহরে প্রকল্পে প্রবেশ করেন এবং কেক কেটে আনন্দ উদযাপন করেন। এরপর বেলা ৩টা ১৬ মিনিটে মন্ত্রীর উপস্থিতিতে প্রথম ইউনিটের উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সফলভাবে সংযুক্তি দেওয়া হয়।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারব, আমাদের টেস্ট সফল হয়েছে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হলো।

 তিনি আরও জানান প্রথম দিনে পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে। এভাবে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ ও ত্রুটি সংশোধন করে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 মন্ত্রী জানান প্রকল্পের প্রথম ইউনিটের উৎপাদন শুরুর চূড়ান্ত প্রস্তুতি ও দেশের প্রথম পারমাণবিক স্থাপনা চালুর প্রাক्কালে পারমাণবিক দুর্যোগে জরুরি প্রস্তুতি ও সাড়াদান সক্ষমতা মূল্যায়ন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তাদের মিশন শেষে সন্তোষ প্রকাশ করার পরেই মূলত এই প্রকল্পের চূড়ান্ত কার্যক্রমে আসা সম্ভব হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয় প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।এ সময়ে টারবাইন,জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

পরবর্তীতে কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য গ্রিড থেকে বিদ্যুৎকেন্দ্রটি বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় কার্যকারিতা যাচাই করা হবে।বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন সাপেক্ষে পরবর্তী ট্রায়াল অপারেশন শুরু হবে। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে স্থায়ী ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

থ্রি প্লাস জেনারেশন’ (ভিভিইআর-১২০০) প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তায় ঐতিহাসিক ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও সতর্ক পদক্ষেপের মাধ্যমে এ কেন্দ্র থেকে ৬০ বছরের পরিবর্তে ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

নানা কারণে প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধি ও অন্যান্য আর্থিক খরচের কারণে প্রকল্পটির বর্তমান ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই জাতীয় গ্রিড সংযুক্তি কেবল একটি বিদ্যুৎকেন্দ্রের যাত্রা নয়,এটি বাংলাদেশের স্বপ্ন, সাহস, আত্মবিশ্বাস এবং প্রযুক্তিগত সক্ষমতার এক নতুন দিগন্তের সূচনা করল।

বিষয় : রাজশাহী পাবনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বিশ্বে ৩৩তম দেশ হিসেবে গৌরব অর্জন করল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত