ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মালামাল জব্দ,নীরব ওজোপাডিকো

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মালামাল জব্দ,নীরব ওজোপাডিকো
নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মালামাল জব্দ,নীরব ওজোপাডিকো

মোঃ কামরুল ইসলাম,নলছিটি,ঝালকাঠি। 

ঝালকাঠির নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে সাবমারসিবল পাম্প ও বৈদ্যুতিক তার জব্দ হলেও জরিমানা না করে রহস্যজনক ভূমিকায় রয়েছেন ওয়েস্ট পাওয়ার জোন ডিস্টিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে,জব্দকৃত মটার ও তার অর্থ লেনদেনের মাধ্যমে ছেড়ে দেয়ার পায়ঁতারা শুরু করেছে আবাসিক প্রকৌশলী।

বিষয়টি জানাজানি হলে জব্দকৃত মটার ও  বৈদ্যুতিক তার এর প্রকৃত মালিক খুজে পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছে। কিন্তু সংবাদকর্মীদের হাতে থাকা তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা। অভিযান স্থলেই বিদ্যুৎ চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। পরে আবাসিক প্রকৌশলীর দপ্তরের এক কর্মীর মাধ্যমে হয় বিষয়টির রফাদফা।

সূত্র জানায় গত বার পৌর এলাকার কান্ডপাশা থেকে ওজোপাডিকোর এলটি সংযোগ থেকে অবৈধ লাইন নিয়ে সাবমারসিবল পাম্প চালিয়ে বিদ্যুৎ চুরির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।ওজোপাডিকোর উপ সহকারী প্রকৌশলী নিখিল চন্দ্রের নেতৃত্বে অভিযানে জব্দ করা হয় একটি সাবমারসিবল পাম্প ও বিপুল বৈদ্যুতিক তার।

জব্দকৃত মালামাল আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে নিয়ে আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে গড়িমসি শুরু করে তারা। ওজোপাডিকোর সংযোগ বা বিদ্যুৎ চুরি  আইন ২০১৮ ইং এর ৩২ (ক) অনুযায়ী অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে বিষয়টি এড়িয়ে যান।

আইন মোতাবেক অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর অনধিক ৩ বছর কারাদণ্ড, অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের দ্বিগুণ বা ৫ লক্ষ টাকা অর্থদণ্ড,অথবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে। ওজোপাডিকো নলছিটির কর্মকর্তারা কোন ব্যবস্থা গ্রহণ না করে বিষয়টি চেপে যান।একই সাথে জরিমানা বিল প্রনয়ণ না করে সময়ক্ষেপন করেন  তারা।আর এই বিষয়টিতে ম্যানেজ মিশনে নামেন খোদ আবাসিক প্রকৌশরীর দপ্তরের লাইনম্যান রফিক।

তিনিই উপ প্রকৌশলী নিখিল চন্দ্রের সাথে মিলে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া,মিটার টেম্পারিং,মিটার ও খাম্বা বানিজ্যসহ নানা অনিয়মের নেতৃত্ব দেন।এদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন গ্রাহকরা। খোঁজ নিয়ে জানা যায়, নিয়মনুযায়ী অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে জব্দ মালামাল বিষয় ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য  অবৈধ বিদ্যুৎ সংযোগ বিরোধী ভ্রাম্যমাণ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট  মাহফুজুর রহমানের দপ্তরে জানানো নিয়ম থাকলেও তা গোপন করেছেন আবাসিক প্রকৌশলী। সবশেষ

গত ১৫ ই নভেম্বর ২০২৬ ইং তারিখে নলছিটি বিদ্যুৎ সরবরাহ দপ্তর, ওজোপাডিকো, বরিশালের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের নেতৃত্বে নলছিটি ও দপদপিয়া ফিডার এলাকায় অভিযান পরিচালিত হয়।ঐ অভিযানে ৮টি স্থাপনা পরিদর্শন,১টি অবৈধ সংযোগ শনাক্ত, ৫টি সংযোগ বিচ্ছিন্ন, ২টি মিটার ও ৩টি তার জব্দ করা হয়। পাশাপাশি ২৪,৩৯৮ টাকা জরিমানা/ক্ষতিপূরণ বিল ধার্য করা হয়।

এবিষয় অভিযুক্ত উপ সহকারী প্রকৌশলী নিখিল চন্দ্র অভিযানের সময় সাবমারসিবল মটার ও বৈদ্যুতিক তারের প্রকৃত মালিকের সন্ধান পাননি বলে জানান।তবে ম্যানেজ মিশনে তার ও মটার ফেরত দেয়ার পাঁয়তারার অভিযোগ অস্বীকার করেন।

ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী সুব্রত মালাকার জানান পানির মটার ও বৈদ্যুতিক তার জব্দের ঘটনা আজ(শনিবার) শুনেছেন বলে জানান। জব্দকৃত মালামালের মালিক খুঁজে পেলে বিধি মোতাবেক জরিমানা বিল আদায় করে কোষাগারে জমা করবেন বলে জানান তিনি। বিদ্যুৎ চুরির বিষয় মামলা দায়ের করবেন কিনা প্রশ্নে তিনি সদুত্তর দেননি।

বিষয় : সারাদেশ বরিশাল ঝালকাঠি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মালামাল জব্দ,নীরব ওজোপাডিকো

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত