ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

সড়ক দূর্ঘটনা রোধকল্পে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সড়ক দূর্ঘটনা রোধকল্পে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ
সড়ক দূর্ঘটনা রোধকল্পে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ

জি আর রৌনক,রাজশাহী।

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি" সড়ক দূর্ঘটনা রোধকল্পে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), রাজশাহী সার্কেল, রাজশাহী।গতকাল রবিবার বিকাল ৪ টার সময় রাজশাহী বিআরটিএ অফিসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), রাজশাহী সার্কেল, রাজশাহী লিফলেট ও স্টিকার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহজামান হক,সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, সার্কেল রাজশাহী, মোঃ সুমন হোসেন মোটরযান পরিচালক (ইঞ্জিনিয়ারিং),বিআরটিএ, সার্কেল রাজশাহী।বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ শাহজামান হক বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। চালকদের ট্রাফিক আইন মেনে চলা,নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চালানো থেকে বিরত থাকা জরুরি। সড়ক নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এ ধরনের প্রচারমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিআরটিএর মোটরযান পরিদর্শক সুমন হোসেন বলেন সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, যাত্রী ও পথচারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ট্রাফিক সংকেত মেনে চলা, নিরাপদ স্থানে রাস্তা পারাপার এবং অসতর্কভাবে সড়ক ব্যবহার করা থেকে বিরত থাকা প্রয়োজন। সম্মিলিত সচেতনতা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে।

রোডশো চলাকালে নগরীর বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়কের বার্তা পৌঁছে দেওয়া হয়। লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে ট্রাফিক আইন অনুসরণ, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের বিষয়ে সচেতন করা হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া গতিতে যানবাহন চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করার মতো আচরণ পরিহার করা জরুরি।পাশাপাশি যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন এবং পথচারীদের নিয়ম মেনে চলাচল নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ কর্মসূচির মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল আচরণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।কর্মসূচিতে বিআরটিএ রাজশাহী সার্কেলের কর্মকর্তা-কর্মচারীসহ রাজশাহী জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ রাজশাহী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সড়ক দূর্ঘটনা রোধকল্পে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত