ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরানঃ আইআরজিসি


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরানঃ আইআরজিসি
বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরানঃ আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।  

যেকোনো সময় এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আসা হুমকির জবাব দিতে ইরানের সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল মোস্তফা ইজাদি।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন ভৌগোলিক সীমারেখার তোয়াক্কা না করে যেকোনো মাত্রা ও ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দেবে ইরান।

মেজর জেনারেল ইজাদি দাবি করেন ইরানের সশস্ত্র বাহিনীর সামর্থ্য বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় পৌঁছেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।শত্রুপক্ষের উদ্দেশে তিনি বলেন, তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এমনকি রেভল্যুশনারি গার্ডকেও ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল,কিন্তু শত্রুর কোনো পরিকল্পনাই সফল হয়নি।

উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে তা বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার এই অচলাবস্থাকে "যুদ্ধও নয়,শান্তিও নয়"" বলে বর্ণনা করেছিলেন।

সূত্রঃ আল-জাজিরা

বিষয় : আন্তর্জাতিক ইরান আমেরিকা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরানঃ আইআরজিসি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।  

যেকোনো সময় এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আসা হুমকির জবাব দিতে ইরানের সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল মোস্তফা ইজাদি।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন ভৌগোলিক সীমারেখার তোয়াক্কা না করে যেকোনো মাত্রা ও ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দেবে ইরান।

মেজর জেনারেল ইজাদি দাবি করেন ইরানের সশস্ত্র বাহিনীর সামর্থ্য বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় পৌঁছেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।শত্রুপক্ষের উদ্দেশে তিনি বলেন, তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এমনকি রেভল্যুশনারি গার্ডকেও ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল,কিন্তু শত্রুর কোনো পরিকল্পনাই সফল হয়নি।

উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে তা বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার এই অচলাবস্থাকে "যুদ্ধও নয়,শান্তিও নয়"" বলে বর্ণনা করেছিলেন।

সূত্রঃ আল-জাজিরা





দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত