ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মান্দায় দোকানের তালা কেটে চুরি,নগদ টাকাসহ মালামাল লুট


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মান্দায় দোকানের তালা কেটে চুরি,নগদ টাকাসহ মালামাল লুট
মান্দায় দোকানের তালা কেটে চুরি,নগদ টাকাসহ মালামাল লুট

আল আমিন,মান্দা,নওগাঁ। 

নওগাঁর মান্দায় একটি সার ও কীটনাশকের দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।উপজেলার কোচড়া বাদলঘাটা স্কুল বাজারে অবস্থিত ‘মেসার্স আলম ট্রেডার্স’ নামে দোকানটিতে গত ১৯ নভেম্বর দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক মোঃ আলমগীর হোসেন জানান প্রতিদিনের মতো ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরে রাত ১টা ২০ মিনিটের দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে।

এ সময় দোকান থেকে একটি এলইডি স্মার্ট মনিটর, ১২ ভোল্টের পাওয়ার ব্যাটারি, একটি ইউপিএস, নগদ ২৫ হাজার টাকা, ২০ হাজার টাকার মিনিকেট চাল এবং প্রায় ১ লাখ টাকার সিনজেনটা কোম্পানির কীটনাশক নিয়ে যায়।

তিনি আরও জানান দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুজন ব্যক্তিকে দেখা গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এ ঘটনায় গত বৃহস্পতিবার ১৯ শে নভেম্বর ২০২৬ ইং মান্দা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

বিষয় : অপরাধ রাজশাহী নওগাঁ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


মান্দায় দোকানের তালা কেটে চুরি,নগদ টাকাসহ মালামাল লুট

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

আল আমিন,মান্দা,নওগাঁ। 

নওগাঁর মান্দায় একটি সার ও কীটনাশকের দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।উপজেলার কোচড়া বাদলঘাটা স্কুল বাজারে অবস্থিত ‘মেসার্স আলম ট্রেডার্স’ নামে দোকানটিতে গত ১৯ নভেম্বর দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক মোঃ আলমগীর হোসেন জানান প্রতিদিনের মতো ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরে রাত ১টা ২০ মিনিটের দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে।

এ সময় দোকান থেকে একটি এলইডি স্মার্ট মনিটর, ১২ ভোল্টের পাওয়ার ব্যাটারি, একটি ইউপিএস, নগদ ২৫ হাজার টাকা, ২০ হাজার টাকার মিনিকেট চাল এবং প্রায় ১ লাখ টাকার সিনজেনটা কোম্পানির কীটনাশক নিয়ে যায়।

তিনি আরও জানান দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুজন ব্যক্তিকে দেখা গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এ ঘটনায় গত বৃহস্পতিবার ১৯ শে নভেম্বর ২০২৬ ইং মান্দা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত