ঢাকা   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মানিকগঞ্জের দৌলতপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার,সাথে গাজাসহ এক নারী আটক


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানিকগঞ্জের দৌলতপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার,সাথে গাজাসহ এক নারী আটক
মানিকগঞ্জের দৌলতপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার,সাথে গাজাসহ এক নারী আটক

মোঃ রেজাউল করিম (লিটন),দৌলতপুর, মানিকগঞ্জ। 

মানিকগঞ্জের দৌলতপুরে  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মোঃ সোহেল রানা ওরফে আদনান সোহেল (২১) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মোছাঃ লিজা আক্তার ওরফে রনি (২৭) নামে এক নারীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।এ সময় লিজা আক্তারের বসতঘর থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে,যার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায় গতকাল ২৩ শে নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকায় লিজা আক্তার ওরফে রনির বসত ভিটায় একচালা টিনের ঘরে অভিযান চালায় দৌলতপুর থানা পুলিশ।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রতন মিয়া (৩০) নামে এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।পরে লিজা আক্তার পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পরে তাঁর বসতঘরের কাঠের খাটের নিচ থেকে সংবাদপত্রে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা হয়েছে বলেতথ্য পাওয়া যায়,যাহার  মামলার নম্বর এফআইআর-৯, তারিখ ২৪/১১/২৬ইং।

অন্যদিকে আটক আদনান সোহেল দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের  মোঃ রওশন আলীর ছেলে বলে জানাযায় এবং মাতার নাম সামেলা বেগম।প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসামি আদনান সোহেল মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদের দায়িত্ব  পালন করছিলো।

বিষয় : সারাদেশ অপরাধ মানিকগঞ্জ দৌলতপুর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


মানিকগঞ্জের দৌলতপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার,সাথে গাজাসহ এক নারী আটক

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ রেজাউল করিম (লিটন),দৌলতপুর, মানিকগঞ্জ। 

মানিকগঞ্জের দৌলতপুরে  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মোঃ সোহেল রানা ওরফে আদনান সোহেল (২১) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মোছাঃ লিজা আক্তার ওরফে রনি (২৭) নামে এক নারীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।এ সময় লিজা আক্তারের বসতঘর থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে,যার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায় গতকাল ২৩ শে নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকায় লিজা আক্তার ওরফে রনির বসত ভিটায় একচালা টিনের ঘরে অভিযান চালায় দৌলতপুর থানা পুলিশ।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রতন মিয়া (৩০) নামে এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।পরে লিজা আক্তার পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পরে তাঁর বসতঘরের কাঠের খাটের নিচ থেকে সংবাদপত্রে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা হয়েছে বলেতথ্য পাওয়া যায়,যাহার  মামলার নম্বর এফআইআর-৯, তারিখ ২৪/১১/২৬ইং।

অন্যদিকে আটক আদনান সোহেল দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের  মোঃ রওশন আলীর ছেলে বলে জানাযায় এবং মাতার নাম সামেলা বেগম।প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসামি আদনান সোহেল মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদের দায়িত্ব  পালন করছিলো।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত