তারেক রহমানকে বরণে প্রস্তুত গোবিন্দগঞ্জ, চূড়ান্ত কর্মপরিকল্পনা বিএনপির
মোঃ মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।
আগামী ৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমনকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য মঙ্গলবার ২৪ শে নভেম্বর বিকেল ৩টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকার এ.আর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু।
সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল,সহ-সভাপতি ফারুক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, উপদেষ্টা অ্যাডভোকেট ওবাইদুল হক সরকার বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু ও মাহিদুর রহমান রানক।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর মহিলা দলের সভানেত্রী কাকলী চৌধুরী,কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ,রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, দরবস্ত ইউপি প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম গাছু এবং গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু প্রমুখ।
সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং উপজেলা,পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন ৫ ই ডিসেম্বরের সফর গোবিন্দগঞ্জের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ সফরকে সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য এখন থেকেই তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান তাঁরা।
সভায় জেলা,উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন,সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সাংগঠনিক ঐক্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন