ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

৪নং উদয়পুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রাথী মামুনকে ঘিরে নির্বাচনী উত্তাপ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪নং উদয়পুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রাথী মামুনকে ঘিরে নির্বাচনী উত্তাপ
৪নং উদয়পুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রাথী মামুনকে ঘিরে নির্বাচনী উত্তাপ

মোঃ সুমন মন্ডল,রিপোর্টার,জয়পুরহাট। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুনুর রশিদ সরকারকে (মামুন) সমর্থন জানিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য রবিবার ২৯ শে নভেম্বর ২০২৬ ইং রাত ৮টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. গোলজার হোসেন। প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (সাবু)।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ সরকার বলেন এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে চান। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও চিকিৎসাসেবার মান বৃদ্ধি, বেকারত্ব নিরসন এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করাকে তিনি গুরুত্ব দিতে চান।

তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা যেন সাধারণ মানুষ সহজে পায়,সে লক্ষ্যে কাজ করবেন। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখা এবং স্থানীয় জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার কথাও জানান তিনি।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন জনপ্রতিনিধির কাছে তাঁদের প্রত্যাশা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়,বরং বাস্তবসম্মত উদ্যোগ ও নিয়মিত জনসম্পৃক্ততা।বিশেষ করে গ্রামীণ সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি সহায়তা বণ্টনে কার্যকর পদক্ষেপ চান তাঁরা।

বক্তারা বলেন এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকতা,দায়িত্বশীলতা ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রয়োজন। নির্বাচনের পর জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : কালাই জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


৪নং উদয়পুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রাথী মামুনকে ঘিরে নির্বাচনী উত্তাপ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ সুমন মন্ডল,রিপোর্টার,জয়পুরহাট। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুনুর রশিদ সরকারকে (মামুন) সমর্থন জানিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য রবিবার ২৯ শে নভেম্বর ২০২৬ ইং রাত ৮টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. গোলজার হোসেন। প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (সাবু)।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ সরকার বলেন এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে চান। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও চিকিৎসাসেবার মান বৃদ্ধি, বেকারত্ব নিরসন এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করাকে তিনি গুরুত্ব দিতে চান।

তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা যেন সাধারণ মানুষ সহজে পায়,সে লক্ষ্যে কাজ করবেন। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখা এবং স্থানীয় জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার কথাও জানান তিনি।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন জনপ্রতিনিধির কাছে তাঁদের প্রত্যাশা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়,বরং বাস্তবসম্মত উদ্যোগ ও নিয়মিত জনসম্পৃক্ততা।বিশেষ করে গ্রামীণ সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি সহায়তা বণ্টনে কার্যকর পদক্ষেপ চান তাঁরা।

বক্তারা বলেন এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকতা,দায়িত্বশীলতা ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রয়োজন। নির্বাচনের পর জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত