ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

গোবিন্দগঞ্জের নারী সাংবাদিক শিখা দত্ত আর নেই,সাংবাদিক মহলে শোকের ছায়া


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোবিন্দগঞ্জের নারী সাংবাদিক শিখা দত্ত আর নেই,সাংবাদিক মহলে শোকের ছায়া
গোবিন্দগঞ্জের নারী সাংবাদিক শিখা দত্ত আর নেই,সাংবাদিক মহলে শোকের ছায়া

মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নারী সংবাদকর্মী ও দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার বিশেষ প্রতিনিধি শিখা দত্ত আর নেই।তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

২৯ শে নভেম্বর ২০২৬ ইং তারিখে পারিবারিক সূত্রে জানা যায় শিখা দত্ত গত কয়েক দিন ধরে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করা মেধাবী এই নারী সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।সাংবাদিকতা পেশায় তাঁর অবদান ও কর্মময় স্মৃতি সহকর্মীদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে। তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জের সাংবাদিক সমাজ একজন সহ-কর্মীকে হারাল।আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিষয় : রংপুর গাইনান্ধা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


গোবিন্দগঞ্জের নারী সাংবাদিক শিখা দত্ত আর নেই,সাংবাদিক মহলে শোকের ছায়া

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নারী সংবাদকর্মী ও দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার বিশেষ প্রতিনিধি শিখা দত্ত আর নেই।তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

২৯ শে নভেম্বর ২০২৬ ইং তারিখে পারিবারিক সূত্রে জানা যায় শিখা দত্ত গত কয়েক দিন ধরে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করা মেধাবী এই নারী সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।সাংবাদিকতা পেশায় তাঁর অবদান ও কর্মময় স্মৃতি সহকর্মীদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে। তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জের সাংবাদিক সমাজ একজন সহ-কর্মীকে হারাল।আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত