ঢাকা   সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ খাইরুল ইসলাম, কালিয়াকৈর,গাজীপুর।  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭নং ঢালজোড়া ইউনিয়নের বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অদ্য আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,গোসাতরা ডাঃ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আ.ফ.ম. আসাদুজ্জামান পন্ডিত মাস্টার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ হুমায়ূন কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মোঃ আমজাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল বাশার, জনাব মোঃ আফজাল হোসেন,৭নং ওয়ার্ডের সেক্রেটারি জনাব মোঃ জাহাঙ্গীর মেম্বার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আলম হোসেন,বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ মঙ্গল আলী মাতব্বর,জনাব নুরুল ইসলাম মাতব্বর, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ বদর উদ্দিন,জনাব মোঃ সাইদুল রহমান, জনাব মোঃ আলাল বেপারী এবং বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ আবু বক্কর সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মালেক হোসেন মাস্টার। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন “শিক্ষার্থীদের বিদায় মানেই কোনো কিছুর সমাপ্তি নয়, বরং এটি জীবনের নতুন যাত্রার সূচনা। তোমরা ভালোভাবে লেখাপড়া শেষ করে জীবনে বড় কিছু করবে - এটাই একজন শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় সফলতা। আজ বুকভরা বেদনা নিয়ে তোমাদের বিদায় দিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, আমার দোয়া সবসময় তোমাদের সঙ্গে থাকবে।”

বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ হুমায়ূন কবির বলেন, “আজকের বিদায় হয়তো বেদনাদায়ক,কিন্তু শিক্ষার্থীদের জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি একটি নতুন ধাপ। হয়তো সবসময় তোমাদের পর্যাপ্ত সময় দিতে পারিনি, তবে আশা করি ভবিষ্যতে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমাদের পাশে থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে জনাব আ.ফ.ম. আসাদুজ্জামান পন্ডিত মাস্টার বলেন, “আমিও একজন শিক্ষক। তোমরা যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পড়াশোনা করো না কেন, সব শিক্ষককেই সম্মান করবে। তোমরা তোমাদের বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।তোমাদের কাছে আমার দোয়া ও ভালোবাসা রইল। তোমরা আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব।”

বিশেষ অতিথির বক্তব্যে ৭নং ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মোঃ আমজাদ হোসেন বলেন “একসময় আমরাও তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম। এই বিদ্যালয় থেকেই আমরাও বিদায় নিয়ে জীবনের নতুন পথে এগিয়ে গেছি। আজ তোমাদের বিদায় দিতে গিয়ে আমাদেরও স্মৃতিমাখা বেদনা অনুভব হচ্ছে।এটি শুধু বিদায় নয়, বরং জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের একটি ধাপ। তোমরা ভালোভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবে এবং বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম ও মুখ উজ্জ্বল করবে - এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী বিতরণ করা হয়।এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপহারসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষক ও অতিথিরা ভবিষ্যৎ জীবনে সাফল্য, নৈতিক শিক্ষা এবং মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান।শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয় : সারাদেশ গাজীপুর শিক্ষক শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত