চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ফিডিং কর্মসূচির মত-বিনিময়
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে এক ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে নানামুখী পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠিত এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ,এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা প্রশাসক হারুনুর রশীদ এবং ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল আমিন।
বক্তারা প্রাথমিকে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুসা জসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিষয় : সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন