ঢাকা   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

আটকের পর ডিম-কফি আপ্যায়ন,যুবদল নেতা নয়নকে ঘিরে আলোচনা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আটকের পর ডিম-কফি আপ্যায়ন,যুবদল নেতা নয়নকে ঘিরে আলোচনা
আটকের পর ডিম-কফি আপ্যায়ন,যুবদল নেতা নয়নকে ঘিরে আলোচনা

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

রাজধানীর পল্টন এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে সেদ্ধ ডিম,পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা।অদ্য মঙ্গলবার ২৪ শে নভেম্বর ২০২৬ ইং রাতে পল্টন এলাকায় ওই নেতাকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায় আটকের পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ঐ ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান।কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ভিডিওতে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন শেখ হাসিনার আগমন বা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতেই ঐ ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন।ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

একপর্যায়ে আটক ঐ ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে দুটি সেদ্ধ ডিম,পানি ও কফি খেতে দেন নয়ন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের তার মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।কোনো জিনিস যেন খোয়া না যায়,সে বিষয়েও সতর্ক করেন।পরে ঐ আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয় : বিএনপি রাজনীতি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আটকের পর ডিম-কফি আপ্যায়ন,যুবদল নেতা নয়নকে ঘিরে আলোচনা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

রাজধানীর পল্টন এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে সেদ্ধ ডিম,পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা।অদ্য মঙ্গলবার ২৪ শে নভেম্বর ২০২৬ ইং রাতে পল্টন এলাকায় ওই নেতাকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায় আটকের পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ঐ ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান।কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ভিডিওতে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন শেখ হাসিনার আগমন বা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতেই ঐ ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন।ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

একপর্যায়ে আটক ঐ ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে দুটি সেদ্ধ ডিম,পানি ও কফি খেতে দেন নয়ন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের তার মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।কোনো জিনিস যেন খোয়া না যায়,সে বিষয়েও সতর্ক করেন।পরে ঐ আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত