ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

মিঠামইনে সাবেক ইউপি সদস্য মুক্তার মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার এলাকায় রহস্যের গুঞ্জন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিঠামইনে সাবেক ইউপি সদস্য মুক্তার মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার এলাকায় রহস্যের গুঞ্জন
মিঠামইনে সাবেক ইউপি সদস্য মুক্তার মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার এলাকায় রহস্যের গুঞ্জন

মুক্তার হোসেন গোলাপ,মিঠামইন,কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নে সাবেক ইউপি সদস্য মোঃ মুক্তার মিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের গুঞ্জন দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে গোপদীঘি ইউনিয়নের নতুন চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং মৃত কালা মিঞার ছেলে মোঃ মুক্তার মিয়া গতকাল ২৫ শে আগস্ট দিবাগত রাতে তার আত্মীয়র ঘরে ঘুমাতে যান।কিন্তু ভোর রাতে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্বজনরা।আত্মীয়-স্বজনদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামিয়ে ফেলেন।

খবর পেয়ে ২৬ আগস্ট সকাল ১১টার দিকে মিঠামইন থানার পুলিশের এসআই রিয়াজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।তিনি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।পরবর্তীতে ময়না তদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।মুক্তার মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।অনেকে এটিকে আত্মহত্যা বলে মনে করছেন না।তাদের দাবি মুক্তার মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে লাশ দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।একজন জনপ্রতিনিধির এমন অস্বাভাবিক মৃত্যুতে গোপদীঘি ইউনিয়ন জুড়ে শোকের পাশাপাশি উদ্বেগ বিরাজ করছে।ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিষয় : সারাদেশ ঢাকা কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিঠামইনে সাবেক ইউপি সদস্য মুক্তার মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার এলাকায় রহস্যের গুঞ্জন

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

মুক্তার হোসেন গোলাপ,মিঠামইন,কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নে সাবেক ইউপি সদস্য মোঃ মুক্তার মিয়ার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের গুঞ্জন দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে গোপদীঘি ইউনিয়নের নতুন চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং মৃত কালা মিঞার ছেলে মোঃ মুক্তার মিয়া গতকাল ২৫ শে আগস্ট দিবাগত রাতে তার আত্মীয়র ঘরে ঘুমাতে যান।কিন্তু ভোর রাতে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্বজনরা।আত্মীয়-স্বজনদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামিয়ে ফেলেন।

খবর পেয়ে ২৬ আগস্ট সকাল ১১টার দিকে মিঠামইন থানার পুলিশের এসআই রিয়াজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।তিনি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।পরবর্তীতে ময়না তদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।মুক্তার মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।অনেকে এটিকে আত্মহত্যা বলে মনে করছেন না।তাদের দাবি মুক্তার মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে লাশ দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।একজন জনপ্রতিনিধির এমন অস্বাভাবিক মৃত্যুতে গোপদীঘি ইউনিয়ন জুড়ে শোকের পাশাপাশি উদ্বেগ বিরাজ করছে।ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত