কাজের স্বীকৃতিতে চতুর্থবারের মতো শ্রেষ্ঠত্বের সম্মাননা পেলেন ওসি রতন শেখ পিপিএম
করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।
পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ আবারও শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম।সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কার্যালয় থেকে চতুর্থবারের মতো এ সম্মাননা গ্রহণ করেন তিনি।সম্প্রতি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে প্রেরিত সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন ওসি রতন শেখ।তাঁর এ অর্জন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও সেবার মানসিকতার এক অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ওসি রতন শেখ বলেন, কাজের স্বীকৃতি একজন পুলিশ সদস্যের দায়িত্ববোধ ও পেশাদারিত্বকে আরও বাড়িয়ে দেয়। এ সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়.বরং সুনামগঞ্জ জেলার সব পুলিশ সদস্য, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করেছেন তিনি।
একই সঙ্গে এ সম্মাননা অর্জনে সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা,সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসি রতন শেখ।সংশ্লিষ্টদের মতে এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন