ঢাকা   মঙ্গলবার, ১৯ মে ২০২৬
দৈনিক প্রথম সকাল

প্রতিটি জেলায় বিশেষ শিশুদের ক্রীড়া আয়োজন,ঘোষণা প্রতিমন্ত্রীর

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিটি জেলায় বিশেষ শিশুদের ক্রীড়া আয়োজন,ঘোষণা প্রতিমন্ত্রীর
প্রতিটি জেলায় বিশেষ শিশুদের ক্রীড়া আয়োজন,ঘোষণা প্রতিমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারা দেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।তিনি বলেছেন শুধু ঢাকাকেন্দ্রিক আয়োজন নয়,দেশের প্রতিটি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে।আজ সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেইটে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ আয়োজিত "জাতীয় পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ইং-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন "আগামী বছর থেকে আমরা এই আয়োজনকে প্রতিটি জেলায় নিয়ে যেতে চাই।যেন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের কষ্ট করে ঢাকায় আসতে না হয়।আমরা তাদের জেলায় গিয়ে খেলাধুলার আয়োজন করব। শুধু বছরে একবার নয়,বছর জুড়েই তাদের জন্য বিভিন্ন খেলাধুলার সুযোগ তৈরি করা হবে।

তিনি বলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভেতরে অসাধারণ প্রতিভা,আত্ম-বিশ্বাস ও আগ্রহ রয়েছে।অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে তিনি মুগ্ধ হয়েছেন উল্লেখ করে বলেন একজন বলছিল,সে সাকিব আল হাসানের মতো ক্রিকেট খেলতে পারে। আরেকজন বলেছে সে ফুটবল, ক্রিকেট,দাবা,কেরাম-সব খেলাই খেলতে পারে। এই আত্মবিশ্বাস ও আগ্রহই প্রমাণ করে, সুযোগ পেলে তারাও অনেক দূর যেতে পারবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন অনেক পরিবার এখনো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের নিয়ে হতাশা বা সংকোচে ভোগেন।অনেকেই সন্তানকে ঘরের বাইরে নিতে চান না। এ প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন "এই শিশুদের সমান গুরুত্ব দিয়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।তাহলেই তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।

প্রতিমন্ত্রী আরও বলেন দেশের প্যারা অলিম্পিক ক্রীড়াবিদেরা ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন।তিনি বলেন আজ যারা এখানে অংশ নিতে এসেছে, তাদের মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে। শুধু প্রয়োজন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দীর্ঘমেয়াদি ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।তিনি জানান,ফুটবল,ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সারা বছর তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু,অভিভাবক,কোচ ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

বিষয় : জাতীয় খেলা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

প্রতিটি জেলায় বিশেষ শিশুদের ক্রীড়া আয়োজন,ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত