মৌসুমের প্রথম ম্যাচটি সহজ জয়ই প্রত্যাশা করেছিল ম্যানচেস্টার সিটি
স্পোর্টস নিউজ,দৈনিক প্রথম সকাল।
ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচটি সহজ জয়ই প্রত্যাশা করেছিল ম্যানচেস্টার সিটি।কিন্তু ২৬তম মিনিটে তাদের জালে বল পাঠিয়ে পুরো স্টেডিয়াম স্তব্ধ করে দেন মার্কাস তাভেরনিয়ের। ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল বোর্নমাউথ।এরপর আট মিনিটের ব্যবধানে দুই গোল করে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নিয়ে লিগে মৌসুম শুরু করল এনজো মারেস্কার শিষ্যরা।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল এবং আক্রমণে একক আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির।পুরো ম্যাচের ৬৬ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে তারা।আর প্রতিপক্ষের গোলবারে অনটার্গেটে শট নেয় মোট ছয়টি।এতে শেষ পর্যন্ত গোল এসেছে দুটি।অন্য দিকে পুরো ম্যাচে ৩৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে পেরেছে বোর্নমাউথের ফুটবলাররা।আর সিটির গোলবার বরাবর অনটার্গেটে তারা শট নিয়েছে চারটি।
আপনার মতামত লিখুন