ঢাকা   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

খেলাধুলার মাধ্যমে সমাজে আমূল পরিবর্তন আনা সম্ভবঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খেলাধুলার মাধ্যমে সমাজে আমূল পরিবর্তন আনা সম্ভবঃ প্রতিমন্ত্রী আমিনুল হক
খেলাধুলার মাধ্যমে সমাজে আমূল পরিবর্তন আনা সম্ভবঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক,অসামাজিক কর্মকাণ্ড ও ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।তিনি বলেছেন সমাজব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সরকার খেলাধুলা,সংস্কৃতি ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।অদ্য শুক্রবার বিকেলে রাজধানীর রূপনগরের আরামবাগ মাঠে ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। রূপনগর যুব উন্নয়ন ক্রীড়া সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে।

আমিনুল হক বলেন "আমাদের সমাজে মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আমাদের যুব ও তরুণ সমাজকে মননশীল,ধৈর্যশীল ও সহমর্মী করে গড়ে তুলতে পারি। এর মধ্য দিয়ে সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব"।তিনি বলেন রূপনগর,পল্লবীসহ রাজধানীর যেসব স্থানে খালি জায়গা রয়েছে,সেসব জায়গায় খেলাধুলার আয়োজন করে সুন্দর পরিবেশ গড়ে তুলতে চান তাঁরা।তাঁর প্রত্যাশা,খেলাধুলার মাধ্যমে সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠবে এবং ডিভাইসের আসক্তি ও বিশৃঙ্খল পরিবেশ থেকে দূরে থাকবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন "সমাজ গঠনে আমাদের ক্রীড়াবিদ ও তরুণ সমাজ একটি মুখ্য ভূমিকা পালন করবে"।পরে তিনি ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ইং ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আশরাফুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মজিবুল হক,আলী আহমেদ রাজু,এস এম জাহাঙ্গীর কবির জন,রূপনগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,আরামবাগ স্পোর্টস একাডেমির সভাপতি শাহীন রহমান শাহেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : খেলা ফুটবল

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

খেলাধুলার মাধ্যমে সমাজে আমূল পরিবর্তন আনা সম্ভবঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক,অসামাজিক কর্মকাণ্ড ও ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।তিনি বলেছেন সমাজব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সরকার খেলাধুলা,সংস্কৃতি ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।অদ্য শুক্রবার বিকেলে রাজধানীর রূপনগরের আরামবাগ মাঠে ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। রূপনগর যুব উন্নয়ন ক্রীড়া সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে।

আমিনুল হক বলেন "আমাদের সমাজে মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আমাদের যুব ও তরুণ সমাজকে মননশীল,ধৈর্যশীল ও সহমর্মী করে গড়ে তুলতে পারি। এর মধ্য দিয়ে সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব"।তিনি বলেন রূপনগর,পল্লবীসহ রাজধানীর যেসব স্থানে খালি জায়গা রয়েছে,সেসব জায়গায় খেলাধুলার আয়োজন করে সুন্দর পরিবেশ গড়ে তুলতে চান তাঁরা।তাঁর প্রত্যাশা,খেলাধুলার মাধ্যমে সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠবে এবং ডিভাইসের আসক্তি ও বিশৃঙ্খল পরিবেশ থেকে দূরে থাকবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন "সমাজ গঠনে আমাদের ক্রীড়াবিদ ও তরুণ সমাজ একটি মুখ্য ভূমিকা পালন করবে"।পরে তিনি ‘জুলাই যোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ইং ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আশরাফুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মজিবুল হক,আলী আহমেদ রাজু,এস এম জাহাঙ্গীর কবির জন,রূপনগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,আরামবাগ স্পোর্টস একাডেমির সভাপতি শাহীন রহমান শাহেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত