ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত,এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি কমিশনার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত,এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি কমিশনার
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত,এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি কমিশনার

জি আর রৌনক,রাজশাহী।

রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ ভুক্তভোগীর খোঁজখবর নিতে তাঁর বাসায় ছুটে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির,পিপিএম।গতকাল ১৪ ই নভেম্বর ২০২৬ ইং শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

এ সময় পুলিশ কমিশনার ভুক্তভোগীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর চিকিৎসা, আইনগত সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে এ কঠিন সময়ে ভুক্তভোগীর পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার জানান, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভালের বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র জনাব মোঃ গাজিউর রহমান,পিপিএম এবং বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য সদস্য।

নারীর প্রতি সহিংসতা ও এসিড সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।অপরাধের শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনগত সহায়তা প্রদান এবং মানবিক প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়াতে আরএমপি সর্বদা সচেষ্ট।

বিষয় : রাজশাহী পুলিশ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত,এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

জি আর রৌনক,রাজশাহী।

রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ ভুক্তভোগীর খোঁজখবর নিতে তাঁর বাসায় ছুটে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির,পিপিএম।গতকাল ১৪ ই নভেম্বর ২০২৬ ইং শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

এ সময় পুলিশ কমিশনার ভুক্তভোগীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর চিকিৎসা, আইনগত সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে এ কঠিন সময়ে ভুক্তভোগীর পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার জানান, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখভালের বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র জনাব মোঃ গাজিউর রহমান,পিপিএম এবং বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য সদস্য।

নারীর প্রতি সহিংসতা ও এসিড সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।অপরাধের শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনগত সহায়তা প্রদান এবং মানবিক প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়াতে আরএমপি সর্বদা সচেষ্ট।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত