ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ময়মনসিংহের ত্রিশালে আইসনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ময়মনসিংহের ত্রিশালে আইসনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো
ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো

মকবুল হোসেন,ময়মনসিংহ। 

ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যােগে ত্রিশাল উপজেলার নওপাড়া এলাকায় অবস্থিত ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ ইং (সংশোধিত ২০১৯ইং) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রেবেকা সুলতানা ডলি এঁর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় "মেসার্স ওমর ব্রিকস" ও "মেসার্স হামিদ ব্রিকস" নামক দুটি ১২০ ফুট চিমনি বিশিষ্ট সনাতন ইট ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়  এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।উক্ত অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন,মোঃ শাহিন আলম ও অন্যান্য কর্মচারীগণ।

এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ,জেলা আনসার এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ  জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

বিষয় : ময়মনসিংহ আইন-কানুন

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ময়মনসিংহের ত্রিশালে আইসনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

মকবুল হোসেন,ময়মনসিংহ। 

ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যােগে ত্রিশাল উপজেলার নওপাড়া এলাকায় অবস্থিত ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ ইং (সংশোধিত ২০১৯ইং) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রেবেকা সুলতানা ডলি এঁর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় "মেসার্স ওমর ব্রিকস" ও "মেসার্স হামিদ ব্রিকস" নামক দুটি ১২০ ফুট চিমনি বিশিষ্ট সনাতন ইট ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়  এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।উক্ত অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন,মোঃ শাহিন আলম ও অন্যান্য কর্মচারীগণ।

এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ,জেলা আনসার এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ  জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত