ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কক্সবাজারে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কক্সবাজারে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সাদ্দাম হোসেন সাজ্জাদ। 

কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

গতকাল শুক্রবার ২০ শে নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।গ্রেফতার রুবেল কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলীর হালিমাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবুল বশর।

এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অদ্য শনিবার ২১ শে নভেম্বর এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : সারাদেশ অপরাধ কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


কক্সবাজারে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সাদ্দাম হোসেন সাজ্জাদ। 

কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

গতকাল শুক্রবার ২০ শে নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।গ্রেফতার রুবেল কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলীর হালিমাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবুল বশর।

এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অদ্য শনিবার ২১ শে নভেম্বর এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান অব্যাহত থাকবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত