গোবিন্দগঞ্জের প্রয়াত সংসদ সদস্য এম এ মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করলেন দুই প্রতিমন্ত্রী
মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।অদ্য শনিবার ২১ শে নভেম্বর ২০২৬ ইং তাঁরা গোবিন্দগঞ্জে প্রয়াত সংসদ সদস্য এম এ মোত্তালিব আকন্দের কবর জিয়ারত করেন।এ সময় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এম এ মোত্তালিব আকন্দ ছিলেন গোবিন্দগঞ্জের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট শিক্ষানুরাগী। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।কবর জিয়ারতকালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহাম্মেদসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুই প্রতিমন্ত্রীর এই কবর জিয়ারতকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাঁরা প্রয়াত এই সংসদ সদস্যের স্মৃতির প্রতি সম্মান জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বিষয় : আসিফ নজরুল সারাদেশ গাইবান্ধা
আপনার মতামত লিখুন