ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

৫৫ বছরেও স্মৃতিচিহ্নহীন শহীদ শ্রীকান্ত দাস

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৫৫ বছরেও স্মৃতিচিহ্নহীন শহীদ শ্রীকান্ত দাস
৫৫ বছরেও স্মৃতিচিহ্নহীন শহীদ শ্রীকান্ত দাস

রামকৃষ্ণ তালুকদার,বিশেষ প্রতিনিধি।

মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন অসংখ্য বীর সন্তান। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।কিন্তু স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও অনেক শহীদের স্মৃতি রয়ে গেছে আড়ালে। তেমনই একজন শহীদ মুক্তিযোদ্ধা শ্রীকান্ত দাস।তাঁর জন্ম হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুরে।১৯৭১ ইং সালের ২৭ শে নভেম্বর সুনামগঞ্জে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি শহীদ হন। অথচ তাঁর জন্মভূমিতে এখনো গড়ে ওঠেনি কোনো স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি সংরক্ষণের দৃশ্যমান উদ্যোগ।

আগামী ২৭ শে নভেম্বর শহীদ শ্রীকান্ত দাসের ৫৫তম মৃত্যুবার্ষিকী।দিনটি সামনে রেখে স্থানীয় সচেতন মহলে নতুন করে আলোচনায় এসেছে তাঁর স্মৃতি সংরক্ষণের বিষয়টি। তাঁদের প্রশ্ন, যে মানুষটি দেশের স্বাধীনতার জন্য জীবন দিলেন,তাঁর জন্মস্থানেই কেন সংরক্ষিত হবে না আত্মত্যাগের ইতিহাস?

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় পাহাড়পুরের নতুন প্রজন্মের অনেকেই শহীদ শ্রীকান্ত দাসের নাম ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের বিষয়ে বিস্তারিত জানে না। ফলে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তাঁর স্মৃতি ও বীরত্বগাথা।

সচেতন মহলের দাবি শহীদ শ্রীকান্ত দাসের জন্মস্থান পাহাড়পুরে তাঁর নামে একটি স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। পাশাপাশি তাঁর জীবন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং শহীদ হওয়ার ইতিহাস নির্ভরযোগ্য দলিলের মাধ্যমে সংগ্রহ ও সংরক্ষণ করা প্রয়োজন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও তাঁর স্মৃতি নিয়ে আলোচনা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।

তাঁদের মতে মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু জাতীয় পর্যায়ের বীরত্বগাথায় সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রত্যন্ত অঞ্চলের যেসব মানুষ দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের ইতিহাসও যথাযথভাবে তুলে ধরতে হবে। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

শহীদ শ্রীকান্ত দাসের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণে স্থানীয় প্রশাসন, মুক্তিযুদ্ধবিষয়ক কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের স্মৃতি সংরক্ষণ কেবল আনুষ্ঠানিক দায়িত্ব নয়, এটি জাতির নৈতিক দায়বদ্ধতা। শহীদ শ্রীকান্ত দাসের জন্মভূমি পাহাড়পুরে তাঁর নামে একটি স্মৃতিচিহ্ন নির্মাণ এবং তাঁর জীবনের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ এখন সময়ের দাবি।

বিষয় : সারাদেশ মুক্তকথা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

৫৫ বছরেও স্মৃতিচিহ্নহীন শহীদ শ্রীকান্ত দাস

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত