বড়লেখায় নিসচার ২০২৭ ইং সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন
শাহরিয়ার শাকিল,করেসপন্ডেন্ট,বড়লেখা,মৌলভীবাজার।
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা শাখার ২০২৭ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ২১ শে নভেম্বর ২০২৬ ইং সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমিদ ইশাদ রিপনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম মার্জান।
নিসচা বড়লেখা শাখার সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান খান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা এমাদুল ইসলাম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা রেহানা বেগম হাছনা, যুক্তরাষ্ট্রপ্রবাসী বড়লেখা পঞ্চায়েত কমিটি বাফেলোর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলহাজ্ব কমর উদ্দিন, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা ও নিসচার উপদেষ্টা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিসবাহ এবং বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নিসচার উপদেষ্টা ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, পৃষ্ঠপোষক আব্দুল আজিজ, সহসভাপতি গোলাম কিবরিয়াসহ অন্যান্য অতিথিরা।
এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবি দাস, সহ সাধারণ সম্পাদক আহমেদ নোমান ও আমান হাসান, সহসাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, সহদুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য প্রবীন্স সুচিয়াং, রাহেল আহমদ, আলিম উদ্দিন, সৈয়দ আহমদ, মারুফ আহমদ, ফরহাদ আহমেদ।
এসময় বক্তারা বলেন সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে।ট্রাফিক আইন মেনে চলা,নির্ধারিত গতিসীমা অনুসরণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।পরে অতিথিরা নিসচা বড়লেখা শাখার ২০২৭ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।
বিষয় : সারাদেশ মৌলভীবাজার নিসচার
আপনার মতামত লিখুন