ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কাঁঠালিয়ায় দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাঁঠালিয়ায় দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
কাঁঠালিয়ায় দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম,ঝালকাঠি। 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ২১ শে নভেম্বর ২০২৬ ইং আমুয়া বন্দরের মহারাজ টাওয়ারের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।

​আমুয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

কর্মী ​শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের শিল্প ও বাণিজ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ নেয়ামুল করিম,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক,কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার মো. মজিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি জেনারেল অধ্যাপক সাইদুর রহমান।

​দিনব্যাপী এই শিক্ষা শিবিরে কর্মীদের আদর্শিক ও নৈতিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রম, ইসলামী আন্দোলনে কর্মীদের কাঙ্ক্ষিত মান, স্থানীয় নির্বাচনে করণীয় এবং আত্মশুদ্ধি ও মুহাসাবাসহ সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিষয় : সারাদেশ ঝালকাঠি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আমিনুল ইসলাম,ঝালকাঠি। 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ২১ শে নভেম্বর ২০২৬ ইং আমুয়া বন্দরের মহারাজ টাওয়ারের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।

​আমুয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

কর্মী ​শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের শিল্প ও বাণিজ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ নেয়ামুল করিম,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক,কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার মো. মজিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি জেনারেল অধ্যাপক সাইদুর রহমান।

​দিনব্যাপী এই শিক্ষা শিবিরে কর্মীদের আদর্শিক ও নৈতিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রম, ইসলামী আন্দোলনে কর্মীদের কাঙ্ক্ষিত মান, স্থানীয় নির্বাচনে করণীয় এবং আত্মশুদ্ধি ও মুহাসাবাসহ সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত