ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

টাকা দিয়ে মুক্তি পেলেন অপহৃত বিএনপি নেতা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টাকা দিয়ে মুক্তি পেলেন অপহৃত বিএনপি নেতা
টাকা দিয়ে মুক্তি পেলেন অপহৃত বিএনপি নেতা

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। 

গত বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মনিরুল হক ফরাজি নামে বিএনপির এক নেতাকে গাড়ি থেকে নামিয়ে ‘অপহরণ’ করে একদল লোকদল।এ সময় তার সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ছিলেন। আর গাড়িটি চালাচ্ছিলেন হাসান।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন অভিযোগ করেন আওয়ামী লীগের সমর্থকেরা পথে পথে মহাসড়কের উপর গাছ ফেলে অবরোধ করে রাখে।ঘোনাপাড়া এলাকায় তাদের গাড়ি পৌঁছলে অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল, টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে দুজনকে ছেড়ে দেওয়া হয়। আর বাগেরহাট জেলা বিএনপির কারনির্বাহী কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে তারা আটকে রাখে।

মুক্তি পাওয়ার পর মনিরুল হক ফরাজি গতকাল শুক্রবার ২০ শে নভেম্বর বিকালে বলেন গাড়ি থেকে নামিয়ে ওরা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। 

এ সময় তারা আমার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও একটি আইফোন ১৭ প্রো ছিনিয়ে নিয়ে যায়।পরে তারা আমাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ১৮ কিলোমিটার হাঁটে। 

একপর্যায়ে তারা আমাকে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে। আমি তখন ওদের বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেই। তারপর আমাকে ছেড়ে দেয়। সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। অপহরণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১০ জন নেতা কর্মী বলে তিনি অভিযোগ করেন। 

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম সাংবাদিকদের বলেন বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরেছেন বলে শুনেছি।তিনি সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিষয় : বিএনপি রাজনীতি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

টাকা দিয়ে মুক্তি পেলেন অপহৃত বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত