বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল,উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড়
আনোয়ার হোসেন,মিরসরাই,চট্টগ্রাম।
চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাটে যাত্রা শুরু করেছে দুবাই আবায়া মল।অদ্য শুক্রবার ২৭ শে নভেম্বর ২০২৬ ইং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বারইয়ারহাট পৌরবাজারের মসজিদ রোড়ের হাজারী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে রয়েছে দুবাইয়ের এক্সক্লুসিভ কালেকশনের প্রিমিয়াম আবায়া,বোরকা,হিজাব,নিকাব,খিমারসহ নারীদের বিভিন্ন পোশাক ও অনুষঙ্গ। প্রতিষ্ঠানটির অধিকাংশ কালেকশন বিদেশি, পাশাপাশি কিছু দেশীয় কালেকশনও রয়েছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামরুল ইসলাম বলেন ‘বারইয়ারহাটে নারীদের জন্য মানসম্মত ও আকর্ষণীয় আবায়া বোরকার কালেকশন নিয়ে দুবাই আবায়া মল চালু করেছি। এখানে দুবাইয়ের বিভিন্ন এক্সক্লুসিভ কালেকশনসহ বিদেশি পণ্যের প্রাধান্য থাকবে। ক্রেতারা যেন পছন্দের পোশাক সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন,সে বিষয়টি বিবেচনায় রেখেছি। উদ্বোধন উপলক্ষে প্রথম এক সপ্তাহ সব পণ্যে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।’
তিনি জানান প্রতিষ্ঠানটিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল্যের বোরকার কালেকশনও রয়েছে। সীমিত রেটের মধ্যে নারীদের বিভিন্ন পণ্য রাখা হয়েছে, যাতে ক্রেতারা পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারেন।
আপনার মতামত লিখুন