ঢাকা   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় পুরোপুরি করমুক্তঃ অর্থমন্ত্রী


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় পুরোপুরি করমুক্তঃ অর্থমন্ত্রী
ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় পুরোপুরি করমুক্তঃ অর্থমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

আইটি ফ্রিল্যান্সিংসহ সব ধরনের ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।অদ্য সোমবার ১৬ ই নভেম্বর জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।এর ফলে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাতে যুক্ত ব্যক্তি এবং ইউটিউব,ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে আয় করা ব্যক্তিরা কর অব্যাহতির আওতায় আসবেন।এর আগে চলতি বছরের ১১ ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ ইং অর্থ বছরের জাতীয় বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে কর অব্যাহতির প্রস্তাব তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী।

তিনি বলেছিলেন আগে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের আয়ে কর অব্যাহতি থাকলেও তা অন্যান্য সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণের প্রস্তাব করা হচ্ছে।একই সঙ্গে তরুণদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব দেন তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন ফ্রিল্যান্সারদের আয় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরেন তিনি।

বিষয় : অর্থনীতি ব্যবসা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় পুরোপুরি করমুক্তঃ অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

আইটি ফ্রিল্যান্সিংসহ সব ধরনের ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।অদ্য সোমবার ১৬ ই নভেম্বর জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।এর ফলে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাতে যুক্ত ব্যক্তি এবং ইউটিউব,ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে আয় করা ব্যক্তিরা কর অব্যাহতির আওতায় আসবেন।এর আগে চলতি বছরের ১১ ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ ইং অর্থ বছরের জাতীয় বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে কর অব্যাহতির প্রস্তাব তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী।

তিনি বলেছিলেন আগে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের আয়ে কর অব্যাহতি থাকলেও তা অন্যান্য সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণের প্রস্তাব করা হচ্ছে।একই সঙ্গে তরুণদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব দেন তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন ফ্রিল্যান্সারদের আয় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরেন তিনি।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত