ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি 'রানু মেম্বার' গ্রেফতার ‎


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি 'রানু মেম্বার' গ্রেফতার  ‎
গ্রেফতারকৃত পলাতক আসামি মোঃ রানু মেম্বার

আমির হোসেন,সুনামগঞ্জ। 

‎সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মূল হোতা (‘গডফাদার’) এবং ২৯টি মামলার পলাতক আসামি মোঃ রানু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল সোমবার ১৬ ই নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

‎​পুলিশ সূত্রে জানা যায় রানু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ঘাগটিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

‎​এদিকে যাদুকাটা নদীর তীর কাটা চক্রের মূল হোতা রানু মেম্বার গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার প্রধান সহযোগী ও ছোট ভাই রুবেল ও গরকাঠি গ্রামের শফিক সর্দার ও কিরণ সর্দার। 

‎স্থানীয় পরিবেশকর্মী ও এলাকাবাসী এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, রানু মেম্বারের মতো প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবাধে যাদুকাটা নদীর তীর কেটে পরিবেশ ধ্বংস করে আসছিল। নদী রক্ষা এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানুর ছোট ভাই রুবেলসহ এই চক্রের অন্য সব সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

‎​তাহিরপুর থানার পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত রানু মেম্বারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : অপরাধ সুনামগঞ্জ সিলেট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি 'রানু মেম্বার' গ্রেফতার ‎

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

আমির হোসেন,সুনামগঞ্জ। 

‎সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মূল হোতা (‘গডফাদার’) এবং ২৯টি মামলার পলাতক আসামি মোঃ রানু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল সোমবার ১৬ ই নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

‎​পুলিশ সূত্রে জানা যায় রানু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ঘাগটিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

‎​এদিকে যাদুকাটা নদীর তীর কাটা চক্রের মূল হোতা রানু মেম্বার গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার প্রধান সহযোগী ও ছোট ভাই রুবেল ও গরকাঠি গ্রামের শফিক সর্দার ও কিরণ সর্দার। 

‎স্থানীয় পরিবেশকর্মী ও এলাকাবাসী এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, রানু মেম্বারের মতো প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবাধে যাদুকাটা নদীর তীর কেটে পরিবেশ ধ্বংস করে আসছিল। নদী রক্ষা এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানুর ছোট ভাই রুবেলসহ এই চক্রের অন্য সব সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

‎​তাহিরপুর থানার পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত রানু মেম্বারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত