ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ঠাকুরগাঁওয়ে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঠাকুরগাঁওয়ে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

মোঃ তোফাজুল ইসলাম মুন্না,ঠাকুরগাঁও। 

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ হুমায়ুন কবির (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং রাতে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃবেলাল হোসেনের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ভুল্লী থানাধীন ৪ নম্বর দেবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিশাকুড়ি গ্রামের পোস্ট অফিস পাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে হুমায়ুন কবিরের বসতবাড়ির বাইরের উঠান থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতার  হুমায়ুন কবির (৪৩) খালিশাকুড়ি গ্রামের মৃত গাজীমদ্দিনের ছেলে। পুলিশের প্রাথমিক তথ্যে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযানের পর গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

বিষয় : সারাদেশ অপরাধ ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ঠাকুরগাঁওয়ে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ তোফাজুল ইসলাম মুন্না,ঠাকুরগাঁও। 

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ হুমায়ুন কবির (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং রাতে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃবেলাল হোসেনের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ভুল্লী থানাধীন ৪ নম্বর দেবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিশাকুড়ি গ্রামের পোস্ট অফিস পাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে হুমায়ুন কবিরের বসতবাড়ির বাইরের উঠান থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতার  হুমায়ুন কবির (৪৩) খালিশাকুড়ি গ্রামের মৃত গাজীমদ্দিনের ছেলে। পুলিশের প্রাথমিক তথ্যে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযানের পর গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত