জন সমর্থনে সর্বশীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল হোসেন
মোঃ খোরশেদ আলম লালন,রাজশাহী।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বশীর্ষে রয়েছেন ওবায়দুল হোসেন। তাকে ঘিরে ইউনিয়নের সাধারণ জনগণ ও তরুণদের মধ্যে নতুন আশার প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের একটি অংশ মনে করছেন,তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা,সামাজিক উন্নয়ন সহ, এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে। মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
স্থানীয়দের প্রত্যাশা,বারুহাস ইউনিয়নের দীর্ঘদিনের দাবি বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা,যোগ্য নেতৃত্ব ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ। বিশেষ করে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি,যুবসমাজকে সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা,বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে চাকুরী উদ্যোগতা তৈরি করা, দেশে বিদেশে কর্ম সংস্থান করা এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর ভূমিকার ব্যবস্থা গ্ৰহন করা হবে।
তরুণদের প্রত্যাশা,ওবায়দুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে একটি শিক্ষাবান্ধব, মাদকমুক্তও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার নিশ্চিত করবেন। পাশাপাশি সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার রাস্তাঘাট,যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও নাগরিক সুবিধার উন্নয়নে ভূমিকা রাখবেন।
বারুহাস ইউনিয়নের মানুষের প্রত্যাশা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণ,স্বচ্ছতা ও জবাবদিহিতাকে গুরুত্ব,প্রাধান্য দিয়ে কাজ করবেন এমনটিই জানিয়েছেন। মানুষের এই প্রত্যাশা বাস্তবায়নে ভবিষ্যতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল হোসেন। জনগণের সমর্থন দোয়া ভালোবাসা একান্ত ভাবে প্রত্যাশা করেছেন।
আপনার মতামত লিখুন