বড়লেখায় ৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে জহরত আদিব এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরিয়ার শাকিল,করেসপন্ডেন্ট,বড়লেখা,মৌলভীবাজার।
মৌলভীবাজারের বড়লেখায় খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।অদ্য সোমবার ১৬ ই নভেম্বর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সদস্য জহরত আদিব চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও সাবেক ছাত্রদল নেতা দেওয়ান উসামা চৌধুরী।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম হাসনা,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মুজিব রাজা চৌধুরী ও আব্দুল মইদ চৌধুরী,প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ এবং উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ অনেকে।এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিষয় : সারাদেশ মৌলভীবাজার খেলাধুলা
আপনার মতামত লিখুন