ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

নাটোরে ভাঙ্গুড়ার আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের ২-১ গোলে জয়

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাটোরে ভাঙ্গুড়ার আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের ২-১ গোলে জয়
নাটোরে ভাঙ্গুড়ার আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের ২-১ গোলে জয়

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া,পাবনা।  

নাটোর সদর উপজেলার ধরাইল খেলার মাঠে অনুষ্ঠিত ‘জহির আলম জেহের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুনামধন্য ফুটবল দল ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। ম্যাচের ২০ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোল করেন শুভ। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন সেনা সদস্য শরীফ।খেলার একেবারে শেষ মুহূর্তে প্রতিপক্ষ দল একটি গোল করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব।

ক্লাবটির চেয়ারম্যান বিএম ছানাউল্লাহ জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব। প্রতিবছরের মতো ২০২৬ সালেও পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন মাঠে আয়োজিত একাধিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় নাটোর সদরের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তারা।

তিনি আরও বলেন ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার উদীয়মান খেলোয়াড়দের পাশাপাশি পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় ক্লাবের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে ক্লাবকে আরও এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

বিএম ছানাউল্লাহ জানান, টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ঐতিহাসিক বড়াল ব্রিজ ফুটবল মাঠে নিয়মিত খেলোয়াড়দের অনুশীলন করানো হচ্ছে। আগামী ম্যাচগুলোতেও ভালো খেলার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান তারা।

তিনি ভাঙ্গুড়া উপজেলার সব ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের কাছে ক্লাবের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন সবার ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ খেলাধুলার মাধ্যমে ভাঙ্গুড়ার সুনাম আরও ছড়িয়ে দিতে সক্ষম হবে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাব।

বিষয় : পাবনা খেলাধুলা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নাটোরে ভাঙ্গুড়ার আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের ২-১ গোলে জয়

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত